আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ
Showing posts with label STAD. Show all posts

ফিমেল ক্যাম্পাস প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃফিমেল একাডেমিক বিল্ডিং এ আজ অনুষ্ঠিত হল মেয়েদের ইনডোর গেমস, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভিসি প্রফেসর ড.এ কে এম আজহারুল ইসলাম।STAD এর ডিরেক্টর চৌধুরী গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিমেল ক্যাম্পাস ইনচার্জ ড. মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আজাহার বলেন,পড়াশোনার পাশাপাশি ব্যাক্তিগত দক্ষতা ও মানসিক বিকাশের জন্য কো ক্যারিকুলাম একটিভিটির কোন শেষ নেই। তিনি STAD আয়োজিত এ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ইনডোর গেমসের লুডু,ক্যারাম,টেবিল টেনিস,টার্গেট হিটিং এবং রমজানে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য গত ১০আগস্ট ফিমেল ক্যাম্পাসের ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্ভোদন করেন ফিমেল ক্যাম্পাসের সম্মানিত ক্যাম্পাস ইনচার্জ ড. মাহবুবুর রহমান ও STAD এর সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব মামুনুর রশীদ

Copyright © Fri3nClay IIUC News